1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সরকার আবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্বাচিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সরকার আবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্বাচিত

reporter মোঃ নাঈম উদ্দিন সিরাজী, বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ 
calendar প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ

সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও শাহজাদপুর উপজেলা কৃতি সন্তান আব্দুল্লাহ সরকার আবির কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটিতে গ্রন্থনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
জানা যায়, ছাত্র অধিকার পরিষদ ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে ওঠা একটি ছাত্র সংগঠন। ওই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে সংগ্রাম শুরু হয়, তার অন্যতম নেতৃত্বে ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। পরবর্তীতে তার নেতৃত্বে প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন গণঅধিকার পরিষদ–এর অঙ্গসংগঠন হিসেবেই ছাত্র অধিকার পরিষদ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনের কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জ্ঞানভিত্তিক ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করার লক্ষ্যে সম্প্রতি ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে আবিরকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।
আব্দুল্লাহ সরকার আবির দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে সিরাজগঞ্জ জেলায় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন। তার এই নির্বাচনে সিরাজগঞ্জ জেলা ও শাহজাদপুর উপজেলার ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে আবির তার মেধা, অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের মাধ্যমে কেন্দ্রীয় পর্যায়ে ছাত্র অধিকার পরিষদের কার্যক্রমে ইতিবাচক ও কার্যকর অবদান রাখবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com