1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব সহ গ্রেপ্তার ৫ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব সহ গ্রেপ্তার ৫ এসএসসিতে জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্ব মীমের, সাংবাদিক জোসেপ আলী চৌধুরীর মেয়ের সাফল্য ফের বিতর্কের মুখে ওয়াসার পিডির দায়িত্ব থেকে ফিরোজ শাহকে অব্যাহতি ধোবাউড়ায় ভূমিহীন পেলেন স্বপ্নের ঘর শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব সহ গ্রেপ্তার ৫

reporter সোহাদ হোসেন প্রান্ত
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজিব কে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১০ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সজিব একটি সন্ত্রাসবিরোধী মামলার আসামি। তিনি সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বড়পুকুরপাড় এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. ইউসুফ আলী প্রকাশ ইউসুফ পাটোয়ারী।

একই অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন এবং জিআর ওয়ারেন্টভুক্ত দুইজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদক ও বিভিন্ন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com