1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সালথায় সড়ক থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ইমাম মোঃ শাফিউর রহমান কাজীর ইমামের ইমামতিতে ঈদুল আজহা জামায়াত অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা য়ালখালীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রেলিগেট – নগরঘাট ফেরিঘাটে ইজারাদারের ” বাশকল” অবৈধ চাঁদাবাজি ডিমলায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক মামলার অভিযোগ টাঙ্গাইল ধনবাড়ীতে অটো টেম্পো, অটো রিকশা ও সিএনজি সড়ক পরিবহন মালিক সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে হামলার অভিযোগ, আহত কয়েকজন। র্ঘদিন ভোলা জেলার একমাত্র হাঁস প্রজনন খামারটি বন্ধে উদ্যেক্তরা হতাশ।

সালথায় সড়ক থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত

reporter শেখ হাচান জেলা প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী মৌজার একটি সড়ক থেকে পান্নু ফকির ওরফে জামু রহমান ফকির (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তি উপজেলার কুমারকান্দা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে সালথা থেকে নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন পান্নু ফকির। পরে তার মরদেহ যদুনন্দী মৌজার একটি সড়কের ওপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, তাকে অন্যত্র হত্যার পর মরদেহ সড়কের ওপর ফেলে রাখা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) আল ফাহাদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশের একটি পাটক্ষেতে হত্যার পর মরদেহ সড়কের ওপর ফেলে রাখা হয়েছে। মরদেহে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com