বগুড়ার সারিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) -এর আওতায় কৃষকদের সমন্বয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে রবিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারিয়াকান্দি উপজেলার আয়োজনে উপজেলা হল রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস। অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া-১ সারিয়াকান্দি-সোনাতলা আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু। আরও বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার পার্টনার কংগ্রেসের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ, সারিয়াকান্দি পৌর বিএনপি’র সভাপতি সাহাদৎ হোসেন সনি, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ। সঞ্চালনা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রুহুল আমিন সরকার। এসময় উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মীর কাওছার হোসেন, উপজেলা মৎস অফিসার মুর্শিদা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার স্মৃতিন্নাহার বিথী, উপজেলা বিআরডিবি অফিসার রাজ্জাকুল হায়দার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইকবাল কবির পলাশ, উপজেলা তাঁতি দলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান শোভন, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা পার্টনার কংগ্রেস সম্পর্কে এবং কৃষিকে কিভাবে আধুনিকায়ন করা যায় সেই বিষয় সম্পর্কে সকলকে অবহিত করেন।