রামপুরা থানা যুবদল, ঢাকা মহানগর উত্তর-এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস কে লিটন সম্প্রতি বৃদ্ধাশ্রমে গিয়ে মায়েদের খোঁজখবর নেন। অসহায় ও আশ্রয়হীন সেই মায়েরা লিটনের প্রতি আন্তরিক দোয়া করেন।
মানবিক কাজের জন্য তিনি দীর্ঘদিন ধরেই এলাকায় পরিচিত। প্রায় সময়ই অসহায়, দুস্থ ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান তিনি। সমাজের জন্য ইতিবাচক কিছু করার এই প্রচেষ্টা স্থানীয়দের মধ্যেও প্রশংসিত হয়েছে।
একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও লিটনের এ ধরনের মানবিক কার্যক্রম প্রমাণ করে যে, সমাজ উন্নয়ন ও মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতির উদ্দেশ্য।