1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সাজেকে ৫৪ বিজিবির উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

সাজেকে ৫৪ বিজিবির উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

reporter সুমন উদ্দীন, দীঘিনালা (খাগড়াছড়ি) 
calendar প্রকাশিত: ৫ মার্চ, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে গরীব, দুস্থ ও অসহায় পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিক।
এসময় তিনি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত পাহাড়ি-বাঙালি মোট ১০০টি পরিবারের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও ইফতার উপকরণ ছিল।
বিজিবি সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক সহায়তার অংশ হিসেবে স্থানীয় অসহায় পরিবারের পাশে দাঁড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকার সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাঘাইহাট ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com