1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সাঁথিয়ায় নেশাখোর ছেলেকে পুলিশে ধরিয়ে দিল মা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুরের প্রশাসনিক কর্মকর্তা সমিতির নবগঠিত কমিটির সভাপতি মনোয়ার হোসেনকে গণসংবর্ধনা কসবায় রিকভারি ব্যাংক কর্মকর্তার ওপর হামলা, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল  সাভারে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ঘোড়াঘাটে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ঘোড়াঘাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সীমানার ওপারে অপেক্ষা চায়না দুয়ারী জাল তৈরির কারখানা: কর্মসংস্থান ও জীবিকার গুরুত্বপূর্ণ উৎস গাজীপুরে ৬ মাসে ১৮৫৪ মামলা, গ্রেপ্তার ৩২১৭ সদরপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার সাভারে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ

সাঁথিয়ায় নেশাখোর ছেলেকে পুলিশে ধরিয়ে দিল মা

reporter আব্দুল্লাহ আল মামুন পিয়াস
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ

সাঁথিয়ায় নেশাখোর ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করে পুলিশে ধরিয়ে দিলেন ভুক্তভোগী মা। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া ফকির পাড়া গ্রামে। মাদকাসক্ত ছেলের নাম আব্দুর রাজ্জাক (৩০)। সে সাঁথিয়া ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের মেজ ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন মাদকসেবন ও মাদক ব্যবসায়ের সাথে সম্পৃক্ত। ইদানিং সে মাদক সেবনের টাকা না পেলে তার স্ত্রী এবং মাকে বিভিন্ন সময়ে মারধর করে সংসারে অশান্তির সৃষ্টি করে। তার মাকে সে একাধিকবার মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা মোনোয়ারা খাতুন পারিবারের সবার সাথে পরামর্শ করে থানা পুলিশের কাছে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন । মায়ের অভিযোগের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে আব্দুর রাজ্জাককে আটক করে পুলিশ।

রবিবার (০৫ জুলাই ) দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমান আদালতে আব্দুর রাজ্জাককে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ১ বছরের জেল ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জরিমানার টাকা না দিতে পারায় আরো ১ মাসের জেল প্রদান করা হয়েছে।

এছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার ভ্রাম্যমাণ আদালতে এদিন নাগডেমড়া ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের ইউনুস প্রামানিকের ছেলে সানাউল্লাহকে মাদক সেবনের অপরাধে ৩ মাসের জেল ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জরিমানার টাকা না দিতে পারায় আরো ১ মাসের জেল দেয়া হয়।

এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, মাদক বিরোধী অভিযান আমাদের অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আসামি আব্দুর রাজ্জাকের মায়ের অভিযোগ এর ভিত্তিতে তাকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের রায় শেষে তাদেরকে দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com