1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, পালিয়েছে সহযোগী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নন্দিনী হত্যার বিচার হবে খুব দ্রুত পরিবারের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু ভালোবেসে বিয়ে, দাম্পত্য কলহে বিয়ের ৮ মাস পরই রহস্যজনক মৃত্যু নিবিরের মুলাদীতে রাস্তার কাজে ধীরগতি। দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ ‎সিংগাইরে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে গণস্বাক্ষরসহ অভিযোগ কাহালুতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জের রূপসী কাজীপাড়ায় ডাইং মিলের বিষাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক, জনদুর্ভোগ চরমে কুমিল্লায় লবণ বোঝাই কভার্ড ভ্যান  ইয়াবা উদ্ধার, আটক ৫ পলাশবাড়ীতে বিশ্বের সর্ব বৃহৎ রাম মুর্তি নির্মান কেন্দ্র করে চরম উত্তেজনা উদ্বেগ

সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, পালিয়েছে সহযোগী

reporter ফারুক আহমেদ ভূঁইয়া
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ

জামালপুরের সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সম্পদ মিয়া (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার ভবানিপুর পশ্চিমপাড়া এলাকার পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ হিরণ (৪০) নামের অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যান।
​বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
​পুলিশ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী থানার এস.আই (নিঃ) মোঃ শাহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল চাপারকোনা বাজার এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ভবানিপুর পশ্চিমপাড়া এলাকায় আলতাফ বিএসসির বাড়ির পাশে মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
​পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে সম্পদ মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সম্পদ মিয়ার পরিহিত লুঙ্গির কোঁচ থেকে ২০ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি ইয়াবার ওজন ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৬,০০০ টাকা। বিকেল পৌনে ৪টার দিকে জব্দ তালিকামূলে মাদকসহ আসামিকে থানায় নেওয়া হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সম্পদ মিয়া জানায়, সে দীর্ঘদিন ধরে পলাতক আসামি হিরণের সহযোগিতায় বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে সরিষাবাড়ীর উঠতি বয়সী যুবসমাজের কাছে বিক্রি করে আসছিল। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরিষাবাড়ী থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।
​এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান একটি নিয়মিত প্রক্রিয়া। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। ধৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com