1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবিতে রাজনগরে সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবিতে রাজনগরে সংবাদ সম্মেলন

reporter মোঃ মোস্তফা বকস্, রাজনগর মৌলভীবাজার 
calendar প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫, ৫:১৩ অপরাহ্ণ

২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে দেশব্যাপী সংবাদ সম্মেলন কর্মসূচির অংশ হিসেবে রাজনগরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং এস-১০২৮/৯৮) রাজনগর উপজেলা শাখা।

১২ আগস্ট ১২.০০ঘটিকায় রাজনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজনগর উপজেলা শাখার সভাপতি মোঃ হারুনুর রাশীদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে। জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্য বিরোধী সরকার। অন্তবর্তী সরকারের সময়ে কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা আবার সেই বৈষম্যের শিকার হোক এটা অপ্রত্যাশিত। গত ১৭ জুলাইয়ের প্রাথম শিক্ষা অধিদপ্তরের পরিপত্রটি বাতিল করে প্রাথমিক বৃত্তি পরীক্ষাসহ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার যেন অক্ষুন্ন থাকে সে বিষয়ে সরকারসহ সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ঊষা কেজি স্কুল তেলিজুরীর প্রধান শিক্ষক মোঃ মোস্তফা বকস্ এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রা:) একাডেমির প্রধান শিক্ষক ছানা কান্ত শীল,কদমহাটা জে সি একাডেমি প্রধান শিক্ষক রিংকু চন্দ্র দাস, পাতাকুঁড়ি কিন্ডারগার্টেন এর সহকারী শিক্ষক পালবু মিয়া ও মিজানুর রহমান, রাজনগর কিন্ডারগার্টেন স্কুল এর সহকারী শিক্ষক শাওন মজুমদার, হলি চাইল্ড কেজি স্কুলের সহকারী শিক্ষক আমানুর রহমান, শাখাওয়াত মিতা কিন্ডারগার্টেন স্কুল এর প্রধান শিক্ষক লালী বেগম, কদমহাটা সর্দারশাহ কেজি স্কুলের সহকারী শিক্ষক সৈয়দ মাহতাব উদ্দিন, আরমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, সহকারী শিক্ষক গীতা রানী দেব, বেগম ছহিফা খাতুন (বিএসকে) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রানী দত্ত, কদমহাটা শিশু একাডেমি সহকারী শিক্ষক আজিজুর রহমান শিপু, শাহ পরান রাহ কিন্ডারগার্টেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শরফ উদ্দীন, ফুলকুড়ি কেজি স্কুল এর প্রধান শিক্ষক শামছুল ইসলাম, দ্যা রেডিয়েন্ট স্কুল এর প্রধান শিক্ষক মোঃ হোসেন আলী, বসন্ত প্রমিলা আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মিতালি রানী পাল, সহকারী শিক্ষক জেরিন আক্তার, রাজনগর পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক অর্ণব দত্ত, দূররে সামাদ রহমান উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ মতিউর রহমান ও শামীম আহমদ, খেয়াঘাটবাজার কেজি এন্ড জুনিয়র হাইস্কুলের সহকারী শিক্ষক কালাচাঁদ দাস ও দুলন দাস, মশরিয়া মেরিডিয়ান মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ রুপন মিয়া প্রমূখ।

সংবাদ সম্মেলন শেষে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা’র মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com