1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সন্ধ্যার পর অপ্রয়োজনে রাস্তায় পাওয়া গেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের থানায় নিয়ে আসা হবে: ওসি জিয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

সন্ধ্যার পর অপ্রয়োজনে রাস্তায় পাওয়া গেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের থানায় নিয়ে আসা হবে: ওসি জিয়া

reporter পটিয়া (চট্টগ্রাম) 
calendar প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় সন্ধ্যার পর অপ্রয়োজনে রাস্তায় ঘোরাফেরা করলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের থানায় নিয়ে আসা হবে বলে ঘোষণা দিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।  গত বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় পটিয়া পৌর সদরের রেলগেট সংলগ্ন এলাকায় পটিয়া থানা পুলিশের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী নির্যাতনবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতির বক্তব্যের এক পর্যায়ে ওসি জিয়াউল হক এ ঘোষণা দেন। তিনি বলেন, “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কোনো শিক্ষার্থী যদি সন্ধ্যার পর অযথা রাস্তায় পাওয়া যায়, তাহলে তাদের থানায় নিয়ে আসা হবে।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড ও অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে দূরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে অভিভাবকদেরও আরও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। ওসির এই বক্তব্যের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর এ নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন।উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোমান আহমদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল)। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com