সন্দ্বীপ পৌর এলাকার জেলেদের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রণোদনা হিসেবে চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে পৌর ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।
প্রথম দিনে পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৮০ জন জেলে কে বিতরণ করা হয় প্রত্যক জেলের মাঝে প্রতিজনকে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। মোট ৩১৩ জন কে এ চাউল দেয়া হবে নিবন্ধিত জেলে রয়েছে ২২৫ জন।
চাউল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) জুয়েল, পৌরসভার সহকারী প্রকৌশলী কৌশিক বড়ুয়া, উপসহকারী প্রকৌশলী মোরশেদ আলম, নক্সাকার রবিউল ইসলাম, বিএনপি নেতা সাইফুর রহমান শামীম ও আকতার হোসেন প্রমুখ।
পৌর প্রশাসক মংচিংনু মারমা বলেন, “সরকারের এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা চেষ্টা করছি সঠিকভাবে এ সহায়তা বিতরণ নিশ্চিত করতে।”