সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরূপ দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব ‘বর্ষসেরা সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদক’ সম্মাননা লাভ করতে যাচ্ছেন।
জানা গেছে, সড়ক নিরাপত্তা, দুর্ঘটনার কারণ, অব্যবস্থাপনা, আইন প্রয়োগের দুর্বলতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একাধিক অনুসন্ধানী ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন প্রকাশের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হচ্ছে।
আয়োজক সূত্র জানায়, নির্ধারিত অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংবাদিক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে মোঃ সজীবের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হবে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোঃ সজীব বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সড়ক দুর্ঘটনা কমাতে গণমাধ্যমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও জনস্বার্থে তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন এবং সাংবাদিকতায় তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।