1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সংস্কৃতি পল্লীর দেয়ালে অবরুদ্ধ বিজন দেব পরিবার, জীবন যুদ্ধে মই বেয়ে যাতায়াত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের ধারায় এগিয়ে বাংলাদেশ: অবকাঠামো, অর্থনীতি ও জনসেবায় বর্তমান সরকারের বহুমুখী উদ্যোগ জামালপুরে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ মিঠাপুকুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার প্রধান আসামি গ্রেফতার হবিগঞ্জে হামলার প্রতিবাদে ময়মনসিংহে এনসিপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ: ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার ২, উদ্ধার ৭২ লাখ

সংস্কৃতি পল্লীর দেয়ালে অবরুদ্ধ বিজন দেব পরিবার, জীবন যুদ্ধে মই বেয়ে যাতায়াত

reporter শফিকুল ইসলাম, জামালপুর 
calendar প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫, ৫:০১ অপরাহ্ণ

জামালপুর শহরের দয়াময়ী পাড়া এলাকায় সংস্কৃতি পল্লী নির্মাণের সময় সুউচ্চ প্রাচীর তুলে একটি পরিবারের যাতায়াত পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা বিজন কুমার দেব ও তার পরিবার। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা।

সংস্কৃতি পল্লী নির্মাণকালে শত অনুরোধ, আকুতি ও প্রশাসনের কাছে আবেদন করেও বিজন কুমার দেবের বাড়ির একমাত্র গলিপথটি রক্ষা করা হয়নি। নির্মাণের সময়েই সুউচ্চ দেয়াল তুলে দেওয়া হয় তাদের বাড়ির সামনে, ফলে পরিবারের স্বাভাবিক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

এ প্রসঙ্গে স্থানীয়দের অনেকে জানান, “দেয়াল নির্মাণের পর থেকেই বিজনের পরিবার প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। পানি বের হওয়ার পথ না থাকায় তাদের বাড়ি প্রায়ই জলাবদ্ধ থাকে।”

বিজন কুমার দেব বর্তমানে নিজের বাড়িতে থেকে মই বেয়ে দেয়াল টপকে যাতায়াত করেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনার আশঙ্কায় স্বজনেরা উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রতিবেশীরা জানান, পরিবারটির অন্যান্য সদস্যদের নিরাপত্তার কারণে ভাড়া বাড়িতে রাখতে হয়েছে, কিন্তু বিজন বাপ-দাদার ভিটে ছেড়ে যেতে রাজি নন।

স্থানীয়রা বলছেন, সংস্কৃতি পল্লীর কার্যক্রম বর্তমানে অচল থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী সমাধান দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে অতীতে জেলা প্রশাসন, এলজিইডি ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বহুবার আবেদন করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

মানবিক বিবেচনায় স্থানীয় সচেতন মহল ও নাগরিক সমাজ বিজন কুমার দেবের পরিবারের নিরাপদ যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com