1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শ্রমিক দলের বিক্ষোভে ফুলপুর উপজেলা শ্রমিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

শ্রমিক দলের বিক্ষোভে ফুলপুর উপজেলা শ্রমিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

reporter মোঃ ফয়জুর রহমান (ময়মনসিংহ) ফুলপুর 
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫, ৬:২১ অপরাহ্ণ

সরকারের নির্লিপ্ততা, আইন-শৃঙ্খলার চরম অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দলকে জড়িয়ে ধারাবাহিক অপপ্রচার, এবং মিডফোর্ড হাসপাতালে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ ময়মনসিংহে কেন্দ্রীয় শ্রমিক দলের ডাকা বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিলে ফুলপুর উপজেলা শ্রমিকদল এর সভাপতি আজিজুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জনাব আবু ওয়াহাব আকন্দ ,বিশেষ অতিথি জাকির হোসেন বাবলু – আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, রোকনুজ্জামান সরকার রোকন – সদস্য সচিব, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, নেতারা সরকারবিরোধী ষড়যন্ত্র, রাজনৈতিক দমন-নিপিড়ন ও মিডফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। পাশাপাশি, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আন্দোলন আরও তীব্র করার আহ্বান জানানো হয়।শ্রমিক জনতার সরব উপস্থিতি ও স্লোগানে পুরো ময়মনসিংহ শহর মুখরিত হয়ে ওঠে, বিক্ষোভে ছিল দৃঢ় প্রতিজ্ঞা ও আন্দোলনের স্পষ্ট বার্তা।
উক্ত বিক্ষোভ মিছিলে ফুলপুর উপজেলার শ্রমিক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ আজিজুল ইসলাম আজিজ, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সাত্তার, মোঃ শাহিনুজ্জামান শাহিন, আব্দুস সালাম,মোঃ ইলিয়াস মিয়া, মোঃ মানিক মিয়া, মাহমুদুল হাসান, সদস্য মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com