1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শিশুশ্রম থেকে শিশুদের দুরে রাখা বড় চ্যালেঞ্জ : আব্দুল্লাহ হারুন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

শিশুশ্রম থেকে শিশুদের দুরে রাখা বড় চ্যালেঞ্জ : আব্দুল্লাহ হারুন

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ৪ জুন, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ

বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যান পরিষদের ১৫তম সভা আজ ৪ জুন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে নিজস্ব অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার বলেন, শিশশ্রম থেকে শিশুদের দুরে রাখা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সমাধানে সন্মিলিতভাবে কাজ করতে হবে। কেবল তাৎক্ষনিক সমাধান না খুঁজে শিশুশ্রম প্রতিরোধে স্থায়ী সমাধানের পথ বের করতে হবে। সরকার শিশুশ্রমকে নিরুৎসাহিত করেছে। শিশু শ্রম রোধ করার জন্য বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ- মহাপরিদর্শক সানতাজ বিল্লাহ’র সঞ্চালনায় সভায় শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ হাফেজ আহাম্মদ মজুমদার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস- আর রেজা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের সহকারী মহা পরিদর্শক মোঃ শাহিনুর রহমান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ শিশুশ্রম কল্যান পরিষদের সদস্যরা অংশ নেন। খুলনা বিভাগীয় প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজ করে। সভায় বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যান পরিষদের দুই মাস পর পর মতবিনিময় সভা আয়োজন, শিশুশ্রমে জড়িত অভিভাবকহীন শিশুদের পুনর্বাসন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমে নিয়োজিত শিশুদের ডাটাবেজ তৈরি, রেলস্টেশন, শহিদ হাদিস পার্ক সহ বিভিন্ন স্থানে ভাসমান শিশুদের ফিরিয়ে আনা। শ্রমঘন এলাকাগুলো পরিদর্শন, শিশুশ্রম নিরসনে সচেতনতা মুলক প্রচার, প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের শিশুশ্রম থেকে বিরত রেখে কারিগরি শিক্ষায় শিক্ষা দেওয়া, সরকারি – বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসনের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com