1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
শিবালয়ের তেওতায় মাদকবিরোধী কার্যক্রমে বাধা: হুমকির মুখে নিরাপত্তাহীনতায় পরিষদের সদস্যরা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শিবালয়ের তেওতায় মাদকবিরোধী কার্যক্রমে বাধা: হুমকির মুখে নিরাপত্তাহীনতায় পরিষদের সদস্যরা

reporter মোঃ রমজান শেখ-জেলা প্রতিনিধি-মানিকগঞ্জ
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ‘তেওতা সমাজ কল্যাণ ও মাদক বিরোধী পরিষদ’-এর সদস্যরা। এলাকায় মাদক বিরোধী কার্যক্রম ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করায় চিহ্নিত মাদককারবারি ও তাদের মদদদাতারা ক্রমাগত হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে তেওতা এলাকায় যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে কাজ করে আসছে এই সামাজিক সংগঠনটি। সম্প্রতি এলাকায় একটি মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে তারা সোচ্চার ভূমিকা পালন করে এবং জনসচেতনতামূলক বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। এতে স্থানীয় মাদক সিন্ডিকেটের অবৈধ ব্যবসায় ধস নামার উপক্রম হলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে।
পরিষদের সদস্যদের অভিযোগ, মাদকবিরোধী এই কার্যক্রমে বাধা সৃষ্টি করতে সংঘবদ্ধ চক্রটি নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। তাদের রাস্তাঘাটে চলাচলে বাধা দেওয়া, প্রকাশ্যে ও গোপনে হুমকি প্রদান এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হচ্ছে। ফলে নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন পার করছেন সমাজ সংস্কারে কাজ করা এই স্বেচ্ছাসেবকরা।
পরিষদের একাধিক সদস্য জানান, সমাজ ও আগামী প্রজন্মকে বাঁচাতে তারা স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন। কিন্তু বর্তমানে যেভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তাতে তারা ও তাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এভাবে চলতে থাকলে সামাজিক উন্নয়নমূলক ও মাদকমুক্তির কাজ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে।
এ অবস্থায় তেওতা সমাজ কল্যাণ ও মাদক বিরোধী পরিষদের সদস্যরা তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চিহ্নিত মাদককারবারিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবালয় থানা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। এলাকার সচেতন মহলও এই মাদকবিরোধী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
https://www.youtube.com/watch?v=oQgYdUcHod0
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com