নরসিংদীর শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসাইনের অপসারণের দাবিতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ করা হয়, তিনি অর্থের বিনিময়ে শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এড. মাহমুদুল হাসান বাবুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পৌরসভার ৫ নং ওয়ার্ডের মোরগ বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় প্রথম প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামসু খন্দকার এবং সঞ্চালনা করেন পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক কমল কাজি।
এ সময় বক্তব্য রাখেন— এড. মাহমুদুল হাসান বাবুল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাকির সরকার, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম শাহীন, মুনতাজ উদ্দিন, ফজলু মিয়া, মোজাম্মেল খন্দকার, দুলাল মিয়া, শ্রমিক দলের নেতা হালিম মিয়া ও কাজল খান, কৃষকদল নেতা মাইন উদ্দিন প্রধান, যুবদল নেতা হালিম গাজী ও আলতাফ মিয়া, ছাত্রনেতা ইমন খন্দকার, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মোল্লা প্রমুখ।
এরপর সন্ধ্যা ৬টায় পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বান্ধারদিয়া এলাকায় আরেকটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন পৌরসভা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. নুরুদ্দীন।
এ সময় বক্তব্য রাখেন—এড. মাহমুদুল হাসান বাবুল, জাকির সরকার, শহিদুল ইসলাম শাহীন, আসাদুল্লাহ আকন্দ, আশাবুদ্দিন, কমল কাজি, কাজল খান, মাইন উদ্দিন প্রধান প্রমুখ।
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, ওসি আফজাল হোসাইন রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছেন। তারা অবিলম্বে তার অপসারণের দাবি জানান।