1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শিবচরে ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করলেন সাকিব আল হাসান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

শিবচরে ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করলেন সাকিব আল হাসান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ মে, ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ

রাকিবুল হাসান(রকি) শিবচর,মাদারীপুর:

আমেরিকান বিশ্বখ্যাত কালার কসমেটিক্স ব্র্যান্ড “হারল্যান” তার যাত্রা শুরু করেছে বাংলাদেশে। তারই ধারাবাহিকতায় মাদারীপুর জেলার শিবচরে অথেনটিক কসমেটিক্সের দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করেছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার ও সংসদ সদস্য সাকিব আল হাসান। এসময় তাকে এক নজর দেখতে ছিলো উপচেপড়া ভিড়।

শনিবার (০৪ মে) বিকেলে উপজেলার নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে রিটেইল কসমেটিক শপ ‘হারল্যান স্টোর’ ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এসময় সাথে ছিল চিত্র নায়ক ইমন।

এ হারল্যান স্টোরটি শিবচর উপজেলার ৭১ সড়ক ওয়াল্টন শো-রুম সংলগ্ন মোল্লা মার্কেটের নিচতলায় অবস্থিত। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখতে দুপুর গড়াতেই যেন জনসমুদ্রে রূপ নেয় ৭১ সড়ক ও আশেপাশের এলাকা।

উদ্বোধন অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, হারল্যান স্টোর আন্তর্জাতিক মানের খ্যাতনামা সব কসমেটিক্স ও প্রসাধন প্রোডাক্টগুলো প্রাপ্তি নিশ্চিত করছে।

তিনি আরো বলেন, প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিত হওয়ায় হাতের নাগালে মিলবে লিলি, হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কীনের প্রোডাক্টগুলো। এর বাইরে টাইলক্স, অরিক্সসহ হোম কেয়ার পণ্যও পাওয়া যাবে এখানে। মানসম্মত অথেনটিক পণ্য কিনতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে চিত্র নায়ক ইমন বলেন, হারল্যান স্টোর দেশের সকল প্রান্তে আন্তর্জাতিক মানের খ্যাতনামা সব কসমেটিক্স ও প্রসাধন পণ্যপ্রাপ্তি নিশ্চিত করছে। কসমেটিক্স ব্যবহারকারীদের কাছে অথেনটিক প্রোডাক্টপ্রাপ্তির জন্য এই স্টোর এখন নির্ভরতার প্রতীক। হাতের নাগালে মিলবে হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কিনের প্রোডাক্টগুলো।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সিইও এমদাদুল হক সরকার, দেশ ইলেকট্রনিক্স সত্তাধীকারী ফজলুল হক ও কাউসারসহ কোম্পানির ঊর্দ্ধতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com