1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে ইউএনওর পরিদর্শন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে প্রাণ হারালেন বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে প্রাণ হারালেন বাইক চালক কেশবপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রবীণ সাংবাদিকদের মৃত্যুতে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের শোক সভা ঈশ্বরদীতে শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধরের অভিযোগ, থানায় মামলা জামালপুরে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে পরকীয়ায় মত্ত স্বামী, বিচার চেয়ে দ্বারে দ্বারে ভুক্তভোগী স্ত্রী কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ের শুভ উদ্বোধন বরশালের বাকেরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের দাবিতে বিষপান করিয়ে হত্যার অভিযোগ বোয়ালখালীতে এন. মোহাম্মদ গ্রুপের দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মায়ানমারে পাচারের আগেই  সার ও  কাঠের নৌকা জব্দ

শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে ইউএনওর পরিদর্শন

reporter আরিফ রব্বানী
calendar প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ

প্রাথমিক শিক্ষার গুনগতমান বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। তার এমন উদ্যোগের অন্যতম  একটি হলো বিদ্যালয় পরিদর্শন করা,প্রায়ই তিনি কাউকে অবগত না করে হঠাৎ করেই চলে যান বিদ্যালয়ে। এতে শিক্ষক/শিক্ষার্থীদের উপস্থিতি বারছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে তিনি ২৭ জুন শনিবার হঠাৎ করেই চলে যান উপজেলার অষ্টধার ইউনিয়নের ভুগলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিটি কর্পোরেশন এলাকার চর ঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে।
সেখানে তিনি  ১ম,২য় ও ৩য় শ্রেণির  শিক্ষার্থীদের
একটি করে ক্লাস নিয়েছেন। পড়িয়েছেন  শিক্ষার্থীদের ঘণ্টাব্যাপী । এ সময় তিনি  বাংলাদেশের জাতীয় পতাকা, ফলের নাম,মাছের নামসহ সহবিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করাসহ শিক্ষার্থীদের রিডিং পড়া ও হাতের লেখার মান যাচাই করেন তিনি। এছাড়াও শিক্ষকদের উপস্থিতি তদারকি করেন এবং শিক্ষার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে স্কুলের শিক্ষকদের পরামর্শ  দেন উপজেলা নির্বাহী অফিসার।

পরিদর্শনকালে তিনি  প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের ৫বছরে ২৫ কোটি  বৃক্ষ রোপন কর্মসুচীর অংশ হিসাবে বৃক্ষ রোপন  করেন।  অভিভাবকদের সাথেও বিদ্যালয়ের লেখাপড়ার গুনাগুন বিষয়ে কথাবার্তা বলেন।

ইউএনও আরিফুল ইসলাম  ইসলাম বলেন, শিক্ষা হলো জাতির মেরুদন্ড, এই মেরুদন্ড শিশুকাল থেকে শক্ত করে নিতে হবে, তাই প্রাথমিক শিক্ষার গুনমান বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এই কাজের অংশ হিসেবে প্রতিদিন উপজেলার কোনো না কোনো ইউনিয়নে যাচ্ছি। সময় সুযোগ পেলেই আমি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ক্লাসে ঢুকে শিক্ষার্থীদের ক্লাস নিই, আলোচনা করি। এটা আমার খুব ভালো লাগে। তা ছাড়া এই কোমলমতি শিক্ষার্থীদের নিজের নৈতিক মূল্যবোধ সৃষ্টি, দেশ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ এবং সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউএনওর ক্লাস নেওয়া প্রসঙ্গে ২য় শ্রেণির এক শিক্ষার্থী বলে, স্যারের ক্লাসে খুব আনন্দ পেয়েছি। তিনি খুব মজা করে পড়িয়েছেন। ওনার কাছ থেকে আমরা অনেক নতুন বিষয় জানলাম।

অভিভাবক রুহুল  মিয়া বলেন, ইউএনও স্যার মাঝে মাঝে এমন পাঠদান করালে আমাদের বাচ্চাদের খুব উপকার হবে। শিক্ষকদের মধ্যেও সুষ্ঠু প্রতিযোগিতা বাড়বে। বাড়বে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি।

ভুগলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  বলেন, ইউএনও স্যারের ক্লাসে ছাত্রছাত্রীরা অনেক আনন্দ পেয়েছে। স্যার এই এক ঘণ্টা সময় তাদের সঙ্গে মিশে গিয়েছিলেন। অনেক বিষয় নিয়েই তিনি আলোচনা করেছেন।

এ ধরনের উদ্যোগে বিদ্যালয়ে জবাবদিহিতা বাড়বে বলে মনে করেন অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  এমদাদুল হক আরমান  । তিনি বলেন, এ রকম উদ্যোগ অব্যাহত থাকলে প্রকৃত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে। এ ছাড়া বিদ্যালয়ে নিয়মশৃঙ্খলা ও জবাবদিহিতা বাড়বে।

পরিদর্শনকালে ইউএনও’র সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,সমাজসেবা অফিসার আসাদুজ্জামান,আইসিটি অফিসার হাবিবুল্লাহ  সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com