1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শাহজাদপুরে দুপক্ষের সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর, আহত ২০ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক যৌন উত্তেজক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে আর অনিয়ম চলতে দেওয়া হবে না: পটিয়ায় এমপি এনাম ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক শাহজাদপুরে পাঁচ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ৭ম শ্রেণীর ছাত্র নিখোঁজ গৌরনদীতে যুবদল নেতাকে ফেসবুকে হত্যার হুমকির অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ ‎ছারপোকার দখলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অতিষ্ঠ ভর্তি রোগীরা খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি

শাহজাদপুরে দুপক্ষের সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর, আহত ২০

reporter মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর 
calendar প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

গত রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে জিয়ারুল ফকির ও মাহফুজ সরকার পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষ হাসুয়া, দা ও ফালা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১০ জানুয়ারি) রাতে গ্রামের একটি ইসলামি জালসায় ওয়াজ শুনতে গিয়ে মঞ্জু সরকারের ১৩ বছর বয়সী ছেলে নিরবের সঙ্গে ইউসুফ ফকিরের ১৫ বছর বয়সী ছেলে শিমুলের ঝগড়া হয়। এ নিয়ে রাতেই নিরব ও শিমুলের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। বিষয়টি উভয়পক্ষের অভিভাবকরা জানার পর তা সংঘর্ষে রূপ নেয়।

গত রোববার সকাল ১০টার দিকে গ্রামের মাহফুজ সরকার পক্ষ ও জিয়ারুল ফকির পক্ষের অন্তত পাঁচ শতাধিক নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এ সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে অন্তত ১০টি বাড়িঘর ভাঙচুর করা হয়। সকাল ১১টা পর্যন্ত চলা সংঘর্ষে মাহফুজের পক্ষের আব্দুল মতিন সরকার, রিপন সরকার, শিশির সরকার, টেক্কা সরকার, মিলন সরকার ও আরিফ সরকার এবং ফকির পক্ষের আলতাফ ফকির, সাগর ফকির, জেলহক ফকির, জিহাদ ফকির, শিমুল ফকির, জিয়ারুল ফকির, সাজেদা খাতুন ও রাকিব ফকিরসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের শাহজাদপুর ও পাবনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃসাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয়পক্ষের নেতাদের কাছ থেকে মারামারি করবে না মর্মে মুচলেকা নিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com