1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শারদীয় দুর্গোৎসবে পূজা মণ্ডপে শফিউল আলমের শুভেচ্ছা, দুর্নীতি-দুঃশাসনহীন ন্যায়ভিত্তিক সমাজের অঙ্গীকার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

শারদীয় দুর্গোৎসবে পূজা মণ্ডপে শফিউল আলমের শুভেচ্ছা, দুর্নীতি-দুঃশাসনহীন ন্যায়ভিত্তিক সমাজের অঙ্গীকার

reporter মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
calendar প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫, ২:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম-১১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোঃ শফিউল আলম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর ইপিজেড থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাহেদ আলী, দারুস সালাম ওয়ার্ড সভাপতি মিজান খান, বন্দরটিলা দক্ষিণ ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান, বন্দরটিলা উত্তর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ, ওলামা ওয়ার্ড সভাপতি মাওলানা হারুন আর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইপিজেড থানা সভাপতি শহিদুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের বন্দর টিলা উত্তর ওয়ার্ড সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান আসাদসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও কর্মী।

শফিউল আলম নগরীর সি ইপিজেড শ্রী কৃষ্ণ মন্দির, বন্দরটিলা রেলবিট শান্তি সংঘ, দীপিকা সংঘ মহাজন ঘাটা, সনাতনী সংঘ খেজুর তলা সৎসঙ্গসহ একাধিক পূজা মণ্ডপে গিয়ে পূজার্থীদের সাথে কুশল বিনিময় করেন। তিনি পূজার্থীদের উদ্দেশে বলেন—

“বাংলাদেশ কোনো একক গোষ্ঠীর নয়, এ দেশ সব ধর্ম-বর্ণের মানুষের। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের গৌরব, আমাদের শক্তি। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্য এই ঐক্যকে কলুষিত করেছে। এখন সময় এসেছে ন্যায় ও নৈতিকতার ভিত্তিতে একটি নতুন সমাজ গড়ার।”

তিনি দৃঢ় কণ্ঠে আরও বলেন—“আমরা চাই প্রতিটি ধর্মীয় উৎসব হোক শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের প্রতীক। বাংলাদেশে দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের রাজনীতি বন্ধ না হলে সাধারণ মানুষের মুক্তি নেই। তাই দেশের প্রতিটি মানুষকে নিয়ে আমরা গড়ব দুঃশাসনহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা।”

শফিউল আলম উল্লেখ করেন, জনতার ঐক্যবদ্ধ আন্দোলনই পারে দেশে সত্যিকারের শান্তি, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। পূজা মণ্ডপে উপস্থিত সাধারণ মানুষও তাঁর এ বক্তব্য ও অবস্থানকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com