1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লালাবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজে ডিপ টিউবওয়েল উদ্বোধন করলেন এম এ মালিক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

লালাবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজে ডিপ টিউবওয়েল উদ্বোধন করলেন এম এ মালিক

reporter মোঃ আব্দুল কাদির রাজু,সিলেট 
calendar প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫, ৪:০৭ অপরাহ্ণ

রবিবার (৯ নভেম্বর) সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বিশুদ্ধ পানির জন্য মোটরচালিত ডিপ টিউবওয়েলের উদ্বোধন করা হয়। এ প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি জননেতা এম এ মালিকের ব্যক্তিগত উদ্যোগে।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয় টিউবওয়েলটি।

উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে জননেতা এম এ মালিক বলেন, “আজকের এই উদ্যোগ আমার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে, আমার জন্মস্থান ও শৈশবের শিক্ষা প্রতিষ্ঠান লালাবাজার স্কুলে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে পেরেছি। আমি আশা করি এই উদ্যোগের মাধ্যমে এখানকার শিক্ষার্থী ও জনগণ উপকৃত হবেন।”

তিনি আরও বলেন, “আমি ছোটবেলা থেকে এই বিদ্যালয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। এখানে আমার শিক্ষক, সহপাঠী ও এলাকার মানুষদের ভালোবাসা আমাকে অনুপ্রেরণা দেয় সমাজের সেবায় আরও কাজ করতে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশেই আমরা মানুষের সেবা, শিক্ষা ও উন্নয়নে কাজ করছি।”

এসময় আরও উপস্থিত ছিলেন লালাবাজার দ্বিপাক্ষিক হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব শফিকুল ইসলাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক লোকমান আহমদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা, সাবেক আহবায়ক জাহির আলী, লালাবাজার বিএনপির আঞ্চলিক কমিটির সভাপতি জিলাল খান, তেতলি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম, স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com