1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
লালমনিরহাটে মহাষষ্ঠীর মধ্য দিয়ে ৪৬৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

লালমনিরহাটে মহাষষ্ঠীর মধ্য দিয়ে ৪৬৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪, ৩:০২ অপরাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধিঃ দিন যতই যাচ্ছে ততই ঘনিয়ে আসছে সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।  আগামি ৯ অক্টোবরে মহাষষ্ঠীর মধ্য দিয়ে ৪৬৪ টি মন্ডপে শুরু হবে দুর্গাপূজা।
ইতোমধ্যে শিল্পীরা মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ অনেকখানি এগিয়ে নিয়েছেন। অনেক মন্ডপে চলছে প্রতিমায় সাজাতে নিপুণ হাতে রংতুলির কাজ। দিন ঘনিয়ে আসায় প্রতিমা তৈরীর কারিগররা রাতদিন ভর কাজ করছে।

লালমনিরহাট মোট ৪৬১ টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষের দিকে, শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন রং তুলির আঁচড়ে সৌন্দর্যবর্ধনে।জেলায় মোট ৫টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৫৮ টি আদিতমারী, ১১০ টি কালিগঞ্জে ৭১ হাতিবান্ধায় ৯৩ ও পাটগ্রামে ২৯ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে বলে জানাগেছ।

হিন্দু সম্প্রদায়ের ভক্ত কুলেরা জানান,আমরা অধীর আগ্রহে আছি মায়ের শ্রীপাদপদে পুষ্পাঞ্জলীর দেবার  জন্য। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লালমনিরহাট জেলা শাখার সভাপতি, হিরাল লাল রায় জানান, নদী পাহাড় বন ও সাগর ঘেরা পৃথিবীর লক্ষকোটি ভক্ত হৃদয়ের আহ্বানে ঐশ্বর্য্যদায়িনী, মহিষাসুরমর্দিনী, দূর্গতিনাশিনী, মাতৃরূপিনী জগৎজননী ‘মা’ আসছেন মর্ত্যধামে- সে জন্য ঘরে ঘরে শারদীয় উৎসবের ধুম লেগেছে। লালমনিরহাট জেলায় দূর্গাতিনামিনী ‘মা’ দেবীদূর্গার বোধনের মধ্য দিয়ে আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে শারদীয় দূর্গোৎসব শুরু হয়ে শনিবার (১২ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে তা সমাপ্তি ঘঠবে। ইতিমধ্যে পূজার যে আমের সেটি হিন্দু সম্প্রদায়ের মধ্যে শুরু হয়েছে, মন্ডপ মুলুকগুলোতে কাদা মাটি এর কাজ শেষ হয়েছ এখন রং এবং প্রতিমা সাজানোর কাজ চলছে। ইতিমধ্যে আমরা প্রশাসনের সঙ্গে মিটিং করেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে পূজার নিরাপত্তায়  পুলিশ, আনসারের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন  থাকবে। আশা করি সকলের সহযোগিতায় এবারের পূজাটা আমরা সম্পূর্ণ করতে পারবো।

এ বিষয়ে লালমনিহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সাথে মোবাইল টিম কাজ করবে। আমরা এখন থেকেই পূজা মন্ডপ ও যেসব জায়গায় গুলোতে প্রতিমা গুলো তৈরি হচ্ছে সেই জায়গাগুলোতে   নজরদারিতে রাখছি এবং  ইউনিয়নগুলোর বিড পুলিশ  অফিসার রয়েছেন সেই বিড অফিসাররা মন্ডপে মন্ডপে খোঁজ খবর রাখছে।

তিনি আরো বলেন, নিরাপত্তা নিয়ে সংখ্যার কোন কারণ নেই শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা পূজা শেষ হবে বলে আমরা আশা করছি.

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com