1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লালমনিরহাটে বিজিবি'র গাড়ি থেকে সাবেক এমপিকে ছিনিয়ে নিলো গ্রামবাসী! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

লালমনিরহাটে বিজিবি’র গাড়ি থেকে সাবেক এমপিকে ছিনিয়ে নিলো গ্রামবাসী!

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ণ

এস এম শহিদুল ইসলাম বাবলুঃনিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ মোতাহার হোসেনকে বিজিবি’র গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী। শুক্রবার (৯ আগস্ট) গভীর রাতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতায় এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার গভীর রাতে৷ লালমনিরহাট জেলার বড়খাতা বিজিবি’র একটি টিম সাবেক এমপি মোঃ মোতাহার হোসেনের বাড়ি ঘিরে রাখে। বিজিবি সদস্যরা প্রথমে সাবেক এমপি মোতাহারকে নিরাপত্তাজনিত কারণে ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে খবর পেয়ে গ্রামবাসী বিজিবি সদস্যদের ঘিরে ফেলে। এ সময় তারা লাঠিসোটা নিয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং মোতাহারকে ছিনিয়ে নেন। এ বিষয়ে বড়খাতা আওয়ামী লীগ সভাপতি সলিমুদ্দিন সাংবাদিকদের জানান, বিজিবি’র গাড়িতে এমপিকে আনার সময় গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তুললে এক পর্যায়ে বিজিবি চলে যায়। তবে এ ব্যাপারে বড়খাতা বিজিবি ক্যাম্পের বক্তব্য জানা যায়নি। এদিকে হাতীবান্ধা থানার কার্যক্রম বন্ধ থাকায় ওসি কথা বলতে রাজি হননি। মোঃ মোতাহার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করলেও কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য যে, লালমনিরহাট-০১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের আওয়ামী লীগের টানা ২৩বছর ধরে (১ অক্টোবর ২০০১-৬ আগস্ট ২০২৪) সংসদ সদস্য ছিলেন মোতাহার। শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই তিনি নিজ এলাকা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় ছিলেন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com