1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন আলীকদম জোনের সার্বিক সহযোগিতার আশ্বাস - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে দেশি মদ উদ্ধার কক্সবাজারে সাংবাদিক প্রশিক্ষন ও সূধী সমাবেশে – ড, সলিমুল্লাহ খান সাংবাদিকতা মানে সব বিষয়ে জ্ঞানরাখা, প্রচুর বইপড়া সাঁথিয়া থানার ছোন্দাহ গ্ৰামের মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, কমলগঞ্জ থানায় জিডি সিরাজগঞ্জে এমপিও ভুক্ত মাদ্রাসার কক্ষে কিন্ডারগার্টেন, মাসিক বেতন আদায়ের অভিযোগ; তদন্তের দাবি ঠাকুরগাঁওয়ে ফেসবুক পেইজে মিথ্যা সংবাদ প্রকাশে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ ফুলগাজীর মুন্সিরহাটে প্রত্যাশা ক্লাবের ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ও ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন বাংলাবাজার একাদশ মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের শিকার দাবি মিজানুর রহমানের ধামরাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় ও পরিচিতি সভা

লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন আলীকদম জোনের সার্বিক সহযোগিতার আশ্বাস

reporter ওমর ফারুক
calendar প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ

৫ জুলাই ২০২৬: জীনামেজু নন্দ মালা কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত লামা টেকনিক্যাল ইনস্টিটিউট-এর কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি।

রবিবার (৫ জুলাই) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী এবং লামা টেকনিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড কলেজের সভাপতি এম রুহুল আমিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সদস্য ম্যায়েছা মার্মা, সভাপতি এম রুহুল আমিন, উপজেলা খাদ্য কর্মকর্তা চন্দনাইশ থোয়াই মং এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, পিছিয়ে পড়া পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে আলীকদম জোন সব সময় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নমূলক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি নবপ্রতিষ্ঠিত লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জোন কমান্ডার লামা মুরুং কমপ্লেক্স-কাম-হোস্টেল পরিদর্শন করেন। সেখানে অধ্যয়নরত মুরুং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তিনি তাদের শিক্ষা কার্যক্রমে আর্থিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

স্থানীয়দের মতে, লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের মাধ্যমে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হওয়ায় এলাকার তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com