1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লাগামহীন চলছে দেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

লাগামহীন চলছে দেশ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৪, ২:৩০ অপরাহ্ণ

জামান ভূঁইয়া:

চলছে দেশ লাগামহীন
চলছে এলোমেলো ,
আইন কানুন মানছেনা কেউ
কেমন স্বাধীন পেলো ?

শিক্ষকদের আজ করছে অপমান
ছাত্র ছাত্রী মিলে ,
স্বাধীনতা এনে তোমরা আজ
কেমন শিক্ষা নিলে ?

স্বৈরাচার করলে বিদায়
শান্তি পাবে বলে ,
দেশের মানুষ কাঁদছে কেন
চোখের জল ফেলে ?

লুটপাট প্রতি দিন
চলছে সারা দেশে ,
কারা এসব করছে দেখ
ডাকাতের বেশে ?

মাজার ভাংচুর মসজিদ ভাংচুর
মন্দিরে দেয় আগুন ,
এসবের প্রতিবাদ করতে হবে
জলদি সবাই জাগুন ।

জবাই করে মারছে মানুষ
মারছে গুলি করে ,
পুড়িয়ে মারছে আরো কত
দিন রাত ভরে ।

পীরের দরবার করে লুট
নেয় গরু ছাগল ,
লুট করলেন মাথায় টুপি
এ কোন পাগল !

নাই বিচার এসব কাজের
নাই শাসন তার ,
থামবে নাকি চলবে এসব
দেখবো কত আর ?

কলেজ করলো ভাংচুর আর
করলো লুট তাতে ,
নিয়ে গেলো যা আছে তাই
তাদের দুই হাতে ।

অট্ট হাসি দিচ্ছে আবার
করছে নাচানাচি ,
লুটের মাল দেখিয়ে তারা
বলছে আগে বাঁচি ।

বিচার তাদের করবে কে
স্বাধীন এ দেশে ,
লাগামহীন চলছে দেশ
হবে কি শেষে !

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com