1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
লক্ষ্মীপুর পলিটেকনিকে চাকরি মেলা কর্মসংস্থানের সুযোগে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক যৌন উত্তেজক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে আর অনিয়ম চলতে দেওয়া হবে না: পটিয়ায় এমপি এনাম ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক শাহজাদপুরে পাঁচ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ৭ম শ্রেণীর ছাত্র নিখোঁজ গৌরনদীতে যুবদল নেতাকে ফেসবুকে হত্যার হুমকির অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ ‎ছারপোকার দখলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অতিষ্ঠ ভর্তি রোগীরা খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি

লক্ষ্মীপুর পলিটেকনিকে চাকরি মেলা কর্মসংস্থানের সুযোগে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

reporter এ কে এম মিজানুর রহমান মুকুল, লক্ষ্মীপুর 
calendar প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে রবিবার (২৫ জানুয়ারি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক বর্ণাঢ্য চাকরি মেলা। মেলায় দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি সিভি জমা দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা।
শহরের বাইশমারা এলাকায় অবস্থিত লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে ‘এসেট’ প্রকল্পের অর্থায়নে এই চাকরি মেলার আয়োজন করা হয়। সকালে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফ।
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ও মেলার সমন্বয়ক দেবব্রত কুমার নাথ, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন এবং বিসিক শিল্পনগরী লক্ষ্মীপুরের উপ-ব্যবস্থাপক ফজলুল করিম।
চাকরি মেলায় দেশের খ্যাতনামা ১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট, হোলসিম বাংলাদেশ পিএলসি, এএমআর আর্কিটেক্ট অ্যান্ড কনস্ট্রাকশন, বিডি কলিং আইটি ও এনজিএস সিমেন্ট। প্রতিষ্ঠানগুলো সরাসরি শিক্ষার্থীদের সিভি সংগ্রহ করে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের আশ্বাস দেয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. ইউছুফ বলেন,
“এই চাকরি মেলা শিক্ষিত বেকার যুবকদের জন্য একটি চমৎকার সুযোগ। এর মাধ্যমে তরুণরা কর্মমুখী হবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।”
আয়োজকরা জানান, হাতে-কলমে শিক্ষা গ্রহণকারী কারিগরি শিক্ষার্থীদের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সেতুবন্ধন তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণে সকাল থেকেই শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সরাসরি নিয়োগকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে এবং নিজের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা দেখে শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com