1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রূপগঞ্জে পূর্বাচল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

রূপগঞ্জে পূর্বাচল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

reporter মোঃ মাইনুল ইসলাম (মাহিন) রূপগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও অসহায়–দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে এলাকার শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মুখে হাসি ফোটে।
গত শনিবার বিকেলে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সীশেল পার্কে এ ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ২৫০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে চাল, ডাল, সেমাই, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল।
পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার নিউজ এডিটর আল ইমরান, দৈনিক সংবাদের আলম হোসেন, মাসুদ করিম, দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ, একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেন, পূর্বাচল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, দেশকণ্ঠ পত্রিকার সম্পাদক এমএস ডালিম, সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, নাগরিক টিভির মাহবুব আল প্রিয়, পূর্বাচল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সানী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম মাহিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, দৈনিক কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সাংবাদিক আনিছুর রহমান আনিছ, চ্যানেল এসের সাজেদুর রহমানসহ রূপগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সমাজে বৈষম্য অনেকটাই কমে আসবে।
অতিথিরা আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা এবং মানুষের কল্যাণে কাজ করা গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। পূর্বাচল প্রেসক্লাব সেই দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে বলে তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে অতিথিরা উপস্থিত অসহায় ও দুস্থ পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com