1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের চারা বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মাহবুব প্যারিসের হার্টে রিং প্রতিস্থাপন সম্পন্ন ডুলহাজারায় তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও ইছালে সওয়াব মাহফিল প্রবাসীদের জন্য ‘প্রবাসী পল্লী’ গড়তে সিডিএর উদ্যোগ, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সঙ্গে মতবিনিময় ইপসা স্মার্ট প্রকল্পে ক্ষুদ্র উদ্যোক্তাদের ‘জলবায়ু সহনশীলতা ও আরইসিপি” প্রশিক্ষণ অনুষ্ঠিত জনবান্ধব পুলিশিংয়ে জোর, অনলাইন জুয়া অনৈতিক লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ ডিমলায় তিস্তার সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু ডিএমপি লালবাগ বিভাগ কর্তৃক সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য বিদেশি পিস্তল সহ গ্রেফতার মামলা-হয়রানি বন্ধে নিরাপদ সাংবাদিকতার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে ইউপিসিসির স্মারকলিপি তারাগঞ্জে লাইসেন্সবিহীন প্রমী আইসক্রিম কারখানাকে জরিমানা নীলফামারীতে এক দম্পতির বিরুদ্ধে সমবায়ের টাকা আত্মসাৎের অভিযোগ

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের চারা বিতরণ

reporter সাইফুল ইসলাম, রামগড়
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রামগড় হর্টিকালচার সেন্টার প্রাঙ্গণে এ চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক শাহ মুহাম্মাদ শাখাওয়াত হোসেন, এছাড়াও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুমন মিয়া বলেন, সাম্প্রতিক বন্যায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকের বীজতলা ও আমন চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের ক্ষতি কাটিয়ে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনতে সরকার কৃষি বিভাগের মাধ্যমে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। এ সহায়তা কৃষকদের নতুন করে চাষাবাদে উৎসাহিত করবে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, উপজেলার অনেক কৃষকের বীজতলা নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীদের পুনর্বাসনের অংশ হিসেবে আমরা বিনামূল্যে উফশী রোপা আমন ধানের চারা বিতরণ করছি। এসব চারা রোপণের মাধ্যমে তারা ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারবেন বলে আমরা আশা করছি।”

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে।প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে এবং কৃষি উৎপাদন সচল রাখতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com