1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রামগঞ্জে মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ভাঙা ঘরেই বিধবা সুখিতনের একাকী জীবন, নেই স্বামী- স্বজন ১২টা মাদ্রাসার এতিমদের টাকা আত্মসাৎ করার অভিযোগ লোকমান হুজুরের বিরুদ্ধে কুলিয়ারচরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

রামগঞ্জে মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার

reporter স্বপ্নীল চৌধুরী জাবেদ
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় নোয়াগাঁ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মিরন জমদ্দারকে দলীয় পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিরনের মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।
দলীয় সূত্র জানায়, ভিডিওটি ২০২২ সালের বলে দাবি করেছিলেন মিরন। তবে যাচাই-বাছাইয়ে ভিডিওটি সম্প্রতি ধারণ করা হয়েছে বলে দলীয়ভাবে নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
নোয়াগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ বলেন, “কোনো মাদকসেবী বা মাদকাসক্ত ব্যক্তির দায়িত্ব দল নেবে না।”
এদিকে মিরনের স্ত্রী কোহিনুর বেগম দাবি করেন, ভিডিওটি আওয়ামী লীগ সরকারের আমলে ধারণ করা হয়েছিল। তার অভিযোগ, ওই সময় তার স্বামীকে জোর করে মাদক সেবন করিয়ে ভিডিও ধারণ করা হয় এবং পরে ভিডিওটি প্রকাশের হুমকি দিয়ে টাকা দাবি করা হয়।
অভিযুক্ত মিরনও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় দাবি করেন, ভিডিওটি ২০২২ সালের। তার অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে জোর করে মাদক সেবন করান এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করেন।
স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, মিরন দুই যুবলীগ কর্মীর সঙ্গে মাদক সেবন করেছিলেন। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
পরে গতকাল রাতে নোয়াগাঁ ইউনিয়ন বিএনপির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মিরনকে সাধারণ সম্পাদক পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা, ভিডিও ধারণের সঠিক সময় এবং এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com