1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাঙ্গাবালীতে বুড়াগৌরাঙ্গ নদীর তীরে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দৌলতপুরে বাজারে মারামারিতে সাবেক মেম্বারসহ আহত ২, ঢামেকে রেফার চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ অসহায়, দরিদ্র ও রোগীদের মাঝে বিতরণ ছাতকে বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপনে সড়ক অবরোধ, চাঁদা দাবির অভিযোগে একজন লাঞ্ছিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা চাঁদাবাজির অভিযোগ মিথ্যা দাবি করে লেগুনা মালিক-শ্রমিকদের মানববন্ধন পৌর নির্বাচনে ভোটারদের মন জয়ে দিনরাত কাজ করছেন আলোচিত মুখ কাইয়ূম মুন্সি কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চান রাসেল আহমেদ মাসুদ গাজীপুর বারের নব-নির্বাচিত সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এড. এম আর দীপু কাজিরহাট জমি সংক্রান্তবিরোধের জেরে ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত যখম।গ্রেফতার ২

রাঙ্গাবালীতে বুড়াগৌরাঙ্গ নদীর তীরে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

reporter মোহাম্মাদ কবির
calendar প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ২:০০ অপরাহ্ণ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বউবাজার সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর তীরে সাগর থেকে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে নদীর তীর দিয়ে যাওয়ার সময় কয়েকজন জেলে মরদেহটি দেখতে পান। পরে তারা রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়িতে খবর দিলে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, গভীর সাগরে কোনো ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া কোনো জেলের মরদেহ স্রোতের টানে ভেসে এসে বুড়াগৌরাঙ্গ নদীর তীরে আটকে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আন নূর জায়েদ জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছেন। এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে। পরিচয় শনাক্ত হলে মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনেও অগ্রগতি হবে বলে আশা করছে নৌপুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com