1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রাঙ্গাবালীতে উপজেলা ভূমি কমিটি গঠন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রাঙ্গাবালীতে উপজেলা ভূমি কমিটি গঠন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫, ২:৪৩ অপরাহ্ণ

বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে এবং ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে উত্তরণ এবং এতে আর্থিক সহায়তা প্রদান করছে ওসান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। গত ২৫ আগস্ট ২০২৫, সোমবার সকাল ১০টায়, উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৩৫ জন প্রতিনিধির অংশগ্রহণে এ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রকল্পের সার্বিক পরিচিতি তুলে ধরেন ফিশনেট প্রকল্পের রাঙ্গাবালী এরিয়া ম্যানেজার অনিমেষ পাল। ভূমি কমিটির প্রেক্ষাপট, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান। তিনি কমিটির গঠনতন্ত্র সভায় উপস্থাপন করে বলেন—“ভূমি কমিটি ভূমিহীন মানুষের অধিকার আদায়, বিশেষ করে খাস জমি পাওয়ার ক্ষেত্রে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় সাধন করবে এবং দাবী আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”তিনি আরো উল্লেখ করেন, উত্তরণ প্রতিষ্ঠালগ্ন থেকেই ভূমিহীন মানুষের অধিকার আদায়ে কাজ করছে এবং শ্রেণি বৈষম্যহীন সমাজ গঠনে বিশ্বাসী। ভূমিহীনদের খাস জমির অধিকার আন্দোলনের অন্যতম মাইলফলক হলো ১৯৯৭ সালে সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার ঐতিহাসিক আন্দোলন। সভায় জানানো হয়, রাঙ্গাবালীর ভূমিহীন মৎস্যজীবীদের সরকারি খাস জমিতে অভিগম্যতা নিশ্চিত করতে এই কমিটি সক্রিয়ভাবে কাজ করবে। ১৯৯৭ সালের সংশোধিত নীতিমালা অনুসারে, (ক) যেসব পরিবারের বসতবাড়ি বা কৃষিজমি নেই কিন্তু কৃষি নির্ভর, এবং (খ) যেসব পরিবারের ১০ শতক পর্যন্ত বসতবাড়ি আছে কিন্তু কৃষিজমি নেই—তাদেরকেই ভূমিহীন হিসেবে চিহ্নিত করা হবে। এদিন সভার আলোচনার ভিত্তিতে ৩৫ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ এবং প্রস্তাবনার মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

কার্যনির্বাহী কমিটি:

০১. সভাপতি: আবুল বাশার হাওলাদার (অবঃ সরকারি কর্মকর্তা)
০২. সহ-সভাপতি: মোঃ নজরুল ইসলাম, মোতালেব হাওলাদার, করুনা বেগম
০৩. সাধারণ সম্পাদক: আল-মামুন
০৪. যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ রিপন হাওলাদার, মোঃ জসীম মৃধা, শিল্পি রানী
০৫. সাংগঠনিক সম্পাদক: আঃ ছালাম
০৬. আইন বিষয়ক সম্পাদক: এ্যাড. আবু তাহরে
০৭. সহ-সাংগঠনিক সম্পাদক: মামুন চৌকিদার
০৮. নারী ও শিশু বিষয়ক সম্পাদক: সাথী বেগম
০৯. প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক: এম. সোহেল
১০. সাংস্কৃতিক সম্পাদক: মোঃ রোমান মুন্সী
১১. অফিস ও ডকুমেন্টেশন সম্পাদক: অনিমেষ পাল
১২. কার্যনির্বাহী সদস্য: মোঃ শাহনেওয়াজ, মোঃ এনামুল ইসলাম, মোঃ লিটন হাওলাদার, মোঃ ফেরদৌস

উল্লেখ্য, এই কমিটি রাঙ্গাবালী উপজেলায় ভূমিহীন জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com