1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রাঙামাটিতে জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীর সংবর্ধনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় আমাদের করণীয় ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক যৌন উত্তেজক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে আর অনিয়ম চলতে দেওয়া হবে না: পটিয়ায় এমপি এনাম ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক শাহজাদপুরে পাঁচ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ৭ম শ্রেণীর ছাত্র নিখোঁজ গৌরনদীতে যুবদল নেতাকে ফেসবুকে হত্যার হুমকির অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ ‎ছারপোকার দখলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অতিষ্ঠ ভর্তি রোগীরা খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায়

রাঙামাটিতে জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীর সংবর্ধনা

reporter  মোঃকামরুল সলাম, রাঙামাটি প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ

এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখা।
আজ সোমবার দুপুরে শহরের রিজার্ভ বাজার এলাকার হোটেল নাদিশায় অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও শহরের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়। কাপ্তাই, বাঘাইছড়ি, লংগদু ও রাঙামাটি সদরসহ জেলার প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ তানভীর আরিফ এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পার্বত্য জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা সভাপতি রবিউল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা প্রচার সম্পাদক জালাল উদ্দিন।
বক্তারা বলেন, কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র গঠনের চালিকাশক্তি। তাদের মেধা ও যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে জাতির অগ্রগতির জন্য। বক্তাদের অনেকে অভিযোগ করেন, অতীতে মেধার যথাযথ মূল্যায়ন করা হয়নি। মেধাবীদের প্রতি অবহেলা করলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেন তারা।
সংবর্ধনা পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, এই ধরনের আয়োজন তাদের অনুপ্রাণিত করেছে। শিক্ষার্থী মো. ফাহিম বলেন, “এ ধরনের স্বীকৃতি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রেরণা জোগায়।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও স্মারক তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com