1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পারলেই সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব - এডিশনাল ডিআইজি শহিদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পারলেই সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব – এডিশনাল ডিআইজি শহিদ

reporter মোঃ সাদিকুর রহমান,বগুড়া
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৪ অপরাহ্ণ

নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার আয়োজনে বগুড়া জেলার গাবতলী উপজেলার জাতহলিদা হাফেজিয়া এতিমখানা ও দাখিল মাদ্রাসায় সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা মূলক জনসভা ও দুঃস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠান নেপালতলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সহ সভাপতি জুলফিকার হায়দার গামা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এই মহতি আয়োজনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওন এর পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত) মোঃ শহিদ উল্লাহ্।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে ও যান চলাচল স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন হতে হবে। যারা চালক রয়েছে তাদের মাদকাসক্ত হওয়া যাবে না। এতে করে যাত্রীরা জীবনের ঝুঁকিতে থাকে। মাদক আমাদের সমাজের জন্য হুমকি স্বরুপ। মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদক ক্রয় বিক্রয়ের সঠিক তথ্য পুলিশকে অবহিত করুন। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে হবে। সমাজের যারা বিত্তবান রয়েছে তাদেরকে দুঃস্থদের পাশে দাঁড়াতে হবে। সুন্দর সমাজ ও দেশ গঠনে সবাইকে একযোগে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিক প্রমুখ। জনসভা শেষে নিসচার কর্মীদের মাঝে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কম সৌভাগ্যবান একটি পরিবারের সদস্যদের মাঝে তাদের স্বাবলম্বী করতে ছাগল প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com