1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
যশোরে স্বর্ণের বারসহ দুই যুবক আটক করেছে বিজিবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

যশোরে স্বর্ণের বারসহ দুই যুবক আটক করেছে বিজিবি

reporter সোহেল রানা, যশোর
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫, ৭:০০ অপরাহ্ণ

যশোরের কোতোয়ালী থানাধীন হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮৩১ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল ৯টার দিকে ৪৯ বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলো— মো. আব্দুল হালিম (২৭), পিতা: আব্দুল গনি সরদার, গ্রাম: সজ্জনকান্দা, রাজবাড়ী সদর, রাজবাড়ী এবং মো. শহিদুল ইসলাম (২৯), পিতা: নান্নু মাতবর, গ্রাম: শুভগ্রাম, নড়িয়া, শরিয়াতপুর। তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকার যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে নাভারন ও কাজীরহাট সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ২২ লাখ ২৫ হাজার ৬৭২ টাকা। মোবাইল ও নগদ টাকাসহ সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে এক কোটি ২২ লাখ ৮১ হাজার ৪০২ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com