1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মো. আব্দুল ওহাবের যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নন্দিনী হত্যার বিচার হবে খুব দ্রুত পরিবারের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু ভালোবেসে বিয়ে, দাম্পত্য কলহে বিয়ের ৮ মাস পরই রহস্যজনক মৃত্যু নিবিরের মুলাদীতে রাস্তার কাজে ধীরগতি। দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ ‎সিংগাইরে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে গণস্বাক্ষরসহ অভিযোগ কাহালুতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জের রূপসী কাজীপাড়ায় ডাইং মিলের বিষাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক, জনদুর্ভোগ চরমে কুমিল্লায় লবণ বোঝাই কভার্ড ভ্যান  ইয়াবা উদ্ধার, আটক ৫ পলাশবাড়ীতে বিশ্বের সর্ব বৃহৎ রাম মুর্তি নির্মান কেন্দ্র করে চরম উত্তেজনা উদ্বেগ

মো. আব্দুল ওহাবের যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন 

reporter আব্দুন নূর, সিরাজগঞ্জ
calendar প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল ওহাব নির্বাচিত হওয়ায় সিরাজগঞ্জ সদর উপজেলার পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে নবনির্বাচিত নেতা মো. আব্দুল ওহাবের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বক্তারা বলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এ পদে মো. আব্দুল ওহাবের নির্বাচিত হওয়া সিরাজগঞ্জবাসীর জন্য গর্বের বিষয় এবং তাঁর নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নাজমুল হক, এস এম সোহেল রানা ফরহাদ (সাবেক সহ-সভাপতি, সদর থানা বিএনপি), সদর থানা বিএনপির সাবেক সভাপতি সরকার মো. রফিক, সিরাজগঞ্জ থানা যুবদলের সভাপতি এস এম ফরহাদ, সিরাজগঞ্জ জেলা যুবদলের নেতা গোলাম কিবরিয়া বরাত এবং স্বেচ্ছাসেবক দলের নেতা তানভীর শাকিলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও শিক্ষকমণ্ডলী মো. আব্দুল ওহাবের সফলতা কামনা করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য দোয়া করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com