1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মুম্বাইয়ে এক্সপ্রেস ওয়ের ওপর ক্রেন ভেঙে অন্তত ১৭ নির্মাণ শ্রমিক নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

মুম্বাইয়ে এক্সপ্রেস ওয়ের ওপর ক্রেন ভেঙে অন্তত ১৭ নির্মাণ শ্রমিক নিহত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৩, ৩:৫০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বাইরে নির্মানাধীন একটি এক্সপ্রেসওয়ের ওপর ক্রেন ভেঙে পড়লে অন্তত ১৭ নির্মাণ শ্রমিক প্রাণ হারায়।

ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স(এনআরডিএফ) মঙ্গলবার এ কথা জানিয়েছে।

এনআরডিএফ বলছে, মহারাষ্ট্র রাজ্যের সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে কাজ করার সময়ে কিছু ধ্বংসাবশেষসহ ক্রেনটি একটি কংক্রিট স্ল্যাবের ওপর ভেঙে পড়লে শ্রমিকরা চাপা পড়ে প্রাণ হারায়।

নিহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। এদের হাসপাতালে পাঠানো হয়েছে।

মুম্বাইয়ের সাথে নাগপুর শহরের সংযোগকারী সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে ভারতের অন্যতম ব্যয়বহুল সড়ক অবকাঠামো।

মহারাষ্ট্র রাজ্যে কিছু অবকাঠামো প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এ ঘটনায় ব্যথিত হয়েছেন উল্লেখ করে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য ভারতে বৃহৎ অবকাঠামো প্রকল্পে দুর্ঘটনা খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com