1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মুকসুদপুরে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ- ২ মৌসুমে ২৪৮১ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলগাজীর মুন্সিরহাটে প্রত্যাশা ক্লাবের ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ও ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন বাংলাবাজার একাদশ মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের শিকার দাবি মিজানুর রহমানের ধামরাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় ও পরিচিতি সভা নাসিরনগরে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এম এ হান্নান এমপি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত নাগরপুরে চলমান জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি পরিদর্শনে এমপি লাভলু আড়াইহাজারে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে সোনারগাঁওকে হারিয়ে চ্যাম্পিয়ন আড়াইহাজার রামগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উন্নয়ন সভা সুনামগঞ্জের চালবন পয়েন্টে দ্বীন ইসলাম ও বিল্লাল বাহিনীর হামলা আহত – ৫ বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন আলীকদম জোনের সার্বিক সহযোগিতার আশ্বাস

মুকসুদপুরে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ- ২ মৌসুমে ২৪৮১ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ

গোপালগঞ্জের মুকসুদপুরে ২৭১টি গ্রামের মানুষ সুখে শান্তিতে থাকার প্রত্যাশা ব্যাক্ত করলেন গোপালগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি।

আজ রবিবার (৫ জুলাই) সকাল ১১.৩০ মিনিটে মুকসুদপুর উপজেলা অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্ভোদন করেন, গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
সরকারের নির্বাচনী অঙ্গীকার (৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ) বাস্তবায়নের লক্ষ্যে ১০২৫-২৬ অর্থ বছরে খরিপ -২ মৌসুমে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় রোপা আমন ধান, শীত কালীন পেঁয়াজ কন্দ, গ্রীষ্মকালীন শাক সবজী, ফল, ঔষধী ও বৃক্ষের চারা/ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় মুকসুদপুর উপজেলায় ২৪৮১ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন, পেঁয়াজ (কন্দ্ব), রোপা আমন, গ্রীষ্মকালীন শাকসবজি, এবং বৃক্ষ-আম, কাঁঠাল, তেঁতুল, বাতাবিলেবু, আতা ফল, কদবেল, আমড়া, আমলকি, নিম, জাম, বহেরা, বেল, সুপারি, লেবু, নারিকেল।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির এর সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার আয়শা সিদ্দিকা এর
সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আবুল বাসার মিয়া অতিরিক্ত (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জ।,
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোঃ মিজানুর রহমান উপজেলা কৃষি অফিসার। এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল্লা আল মামুন অফিসার ইনসার্চ মুকসুদপুর থানা, আব্দুস সালাম খান সভাপতি উপজেলা বিএনপি, তারেকুল ইসলাম রাজু সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com