1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক যৌন উত্তেজক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে আর অনিয়ম চলতে দেওয়া হবে না: পটিয়ায় এমপি এনাম ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক শাহজাদপুরে পাঁচ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ৭ম শ্রেণীর ছাত্র নিখোঁজ গৌরনদীতে যুবদল নেতাকে ফেসবুকে হত্যার হুমকির অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ ‎ছারপোকার দখলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অতিষ্ঠ ভর্তি রোগীরা খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

reporter মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫, ৪:৪০ অপরাহ্ণ

গোপালগঞ্জের মুকসুদপুরে “মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যাবস্থা গড়ে তুলুন”। এই শ্লোগান সামনে রেখে,
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (২৫ আগস্ট) বেলা ১১.৩০ মিনিটে মুকসুদপুর স্বাস্থ্য কম্পেলেক্সের সামনে থেকে, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভনের নেতৃত্বে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে একটি র‍্যালি বের হয়। র‍্যালি শেষে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন সভাপতির বক্তব্যে মাতৃদুগ্ধের উপর গুরুত্বারোপ করে বলেন, জন্মের পরে শিশুর মুখে বাজারজাতকৃত কৌটার দুধ তুলে না দিয়ে মায়ের বুকের দুধ দেওয়ার আহবান জানান, তিনি আরো বলেন,শিশুর পুস্টি, রোগ প্রতিরধ ক্ষমতা ও শিশু ডায়রীয়া প্রতিরোধে মায়ের বুকের দুধের বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও, আবাসিক মেডিকেল অফিসার ডা: বিস্মময় মন্ডল, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি সিরু মিয়া, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম শরীফ, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, সাংবাদিক দেলোয়ার হোসেন, আরিফিন মুক্তা, বাদশা, পরেশ বিশ্বাস, বাবুল সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com