1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মানিকগঞ্জে আবাসিক এলাকার মাঝে ভাগাড় স্থাপনে ক্ষোভ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

মানিকগঞ্জে আবাসিক এলাকার মাঝে ভাগাড় স্থাপনে ক্ষোভ

reporter মনির হোসেন
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫, ৪:২৪ অপরাহ্ণ

মানিকগঞ্জের মুলজান এলাকায় আবাসিক অঞ্চল থেকে পৌরসভার ভাগাড় সরিয়ে নেওয়ার দাবিতে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি হয়।
মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, প্রায় এক দশক আগে গজারির বিল এলাকায় ভাগাড় স্থাপন করা হয়। তখন আশ্বাস দেওয়া হয়েছিল, দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশের ক্ষতি হবে না। কিন্তু বর্তমানে প্রতিদিন বিপুল পরিমাণ ময়লা সেখানে ফেলা হচ্ছে, যার দুর্গন্ধে এলাকায় বসবাস এবং শিক্ষার্থীদের পড়াশোনা কঠিন হয়ে পড়েছে।
অভিযোগকারীরা আরও জানান, দুর্গন্ধে অনেকেই অসুস্থ হচ্ছেন এবং মহাসড়ক দিয়ে চলাচলও কষ্টকর হয়ে উঠেছে। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার ভাগাড় সরানোর অনুরোধ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ভাগাড় স্থানান্তরের ব্যবস্থা না হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে মহাসড়ক অবরোধ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com