1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

reporter সুমন উদ্দীন, দীঘিনালা (খাগড়াছড়ি)
calendar প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দীঘিনালা উপজেলার মেরুং বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় মো. শুভ (পিতা: নুরুল হক), গ্রাম- ছোট মেরুং, উপজেলা- দীঘিনালা, জেলা- খাগড়াছড়িকে আটক করা হয়।
পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীঘিনালা থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় মোবাইল কোর্ট মামলা নং-১৫/২৬ (তারিখ: ০৩/০৮/২০২৬) এর মাধ্যমে তাকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করেন।

দীঘিনালা থানা পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com