1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মাদকাসক্ত ব্যক্তির পুনর্বাসনে নিরাময় কেন্দ্রের ভূমিকা জোরদারে বগুড়ায় সেমিনার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

মাদকাসক্ত ব্যক্তির পুনর্বাসনে নিরাময় কেন্দ্রের ভূমিকা জোরদারে বগুড়ায় সেমিনার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ

মাদকাসক্ত ব্যক্তিদের কার্যকর পুনর্বাসন নিশ্চিত করতে নিরাময় কেন্দ্রগুলোর দায়িত্ব ও করণীয় নির্ধারণে বগুড়ায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয় বগুড়ার উদ্যোগে গত  মঙ্গলবার (৪ আগস্ট) সকালে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে “মাদকাসক্ত ব্যক্তির পুনর্বাসনে নিরাময় কেন্দ্রের করণীয়” শীর্ষক এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোকে কেবল চিকিৎসা সেবায় সীমাবদ্ধ না থেকে মানসম্মত পুনর্বাসন ব্যবস্থাপনায় আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোর মানোন্নয়নে কাজ করার পাশাপাশি কর্মদক্ষতা ও সেবার মানের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে ক্যাটাগরিভিত্তিক পুরস্কৃত করার আহ্বান জানান।

মুখ্য আলোচক বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদল বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। পুনর্বাসিত ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে তারা পুনরায় মাদকের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা কমবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমান। তিনি বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন, মানসিক সহায়তা এবং কর্মমুখী দক্ষতা উন্নয়ন কার্যক্রম জোরদার করতে হবে। সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরাময় কেন্দ্রগুলোর দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনায় অংশ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার পরিদর্শক মো. সামসুল আলমসহ জেলার লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর পরিচালক ও প্রতিনিধিরা পুনর্বাসন ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন। সেমিনারে বক্তারা মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ ও কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে বগুড়া সিটি কর্পোরেশন ও বগুড়া চেম্বার যৌথভাবে সহযোগিতা করতে সম্মতি জানিয়েছে বলে সভায় জানানো হয়।

অনুষ্ঠান শেষে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং পুনর্বাসন কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com