1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে ডিসির উদ্যোগ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” অভিযান দযুবদল নেতা নান্নুর স্মরণসভায় উপস্থিতি নিয়ে ক্ষোভ, অভ্যন্তরীণ বিভক্তির ইঙ্গিত যুবদল নেতা নান্নুর স্মরণসভায় উপস্থিতি নিয়ে ক্ষোভ, অভ্যন্তরীণ বিভক্তির ইঙ্গিত কাজিরহাট মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যার প্রধান আসামি হারুন নোয়াখালী থেকে গ্রেফতার গাজীপুরের কাপাসিয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা কোম্পানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিসিআরসি’র মাদকবিরোধী আলোচনা  সাংবাদিক লাঞ্ছনার অভিযোগে বিতর্কের কেন্দ্রে আজাদ প্রোডাক্টসের এমডি আবুল কালাম আজাদ, তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি ন্যাপকিনের বক্সে লুকানো ছিল ১৫০০ পিস টাপেন্টাডল ডাকাতির প্রস্তুতিকালে লক্ষ্মীপুরে গ্রেফতার -৪

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি

reporter সেকান্দর আলী
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সবুজ ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২২ জুলাই ২০২৬) ময়মনসিংহ শহরের দাপুনিয়া কাওয়ালটি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং দাপুনিয়া কাওয়ালটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। জেলা প্রশাসক শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম মনিটরিং এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

উল্লেখ্য যে, জেলা প্রশাসক প্রতি রোববার CleanSunday কর্মসূচি পালনের নির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং দৈনন্দিন পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন। পরিচ্ছন্ন পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সবাইকে সচেতন হয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়ে বলা হয়, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রোগমুক্ত, স্বাস্থ্যসম্মত ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com