1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কোতোয়ালি মডেল থানার এসআই সাফায়েত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কোতোয়ালি মডেল থানার এসআই সাফায়েত

reporter আরিফ রব্বানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ২১ মে, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাফায়েত হোসেন। এপ্রিল মাসে ময়মনসিংহ জেলার সর্বোচ্চ মাদক উদ্ধারের সাফল্যের ভিত্তিতে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। গত বুধবার (২০মে) সকাল ১০:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ মে/২০২৬ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এসআই সাফায়েত এর হাতে এ পুরস্কার তুলে দেন।

‘২০২৬ সালের এপ্রিল মাসে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক এসআই সাফায়েত হোসেনের নেতৃত্বে বিপুল পরিমাণ হেরোইন,গাজা- ইয়াবা ট্যাবলেট উদ্বারসহ উল্লেখযোগ্য সফলতা অর্জন করেন। এছাড়া বিট এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়।’

সুত্র মতে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এসআই সাফায়েত হোসেন। তাঁর সাহসী ও দায়িত্বশীল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

সহকর্মীরা জানান, পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও দক্ষতার কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। মাদক নির্মূলে তাঁর এ সাফল্য ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। জেলা পুলিশের এ ধরনের উদ্যোগ দায়িত্বশীল কর্মকর্তাদের আরও অনুপ্রাণিত করবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করছেন সচেতন মহল।

এসআই সাফায়েত হোসেন বলেন, ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে এই পুরস্কারের সম্মান শুধু আমার নয়, ওসি স্যারসহ পুরো থানার পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। যারা সব সময় পুলিশের পাশে থেকে মাদক উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com