1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ময়মনসিংহে পরিত্যক্ত বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ময়মনসিংহে পরিত্যক্ত বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ

reporter আরিফ রববানী ,ময়মনসিংহ
calendar প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ১:৪০ অপরাহ্ণ

ময়মনসিংহের একটি পরিত্যক্ত বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

শুক্রবার (২২ মে) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ২৭নং ওয়ার্ডের আকুয়া হাবুন বেপারী মোড় এলাকায় কোতোয়ালি থানা ও ফাঁড়ি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করে।

​জানা যায়, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ৩ নং পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানাসহ একটি চৌকস টিম নিয়ে এই অভিযান পরিচালনা করেন। এসময় আকুয়া হাবুন ব্যাপারী মোড় সংলগ্ন বেকারি গলির বাসিন্দা নাছিমার পরিত্যক্ত বাসায় তল্লাশি করে রামদা, ছুরি ও চাপাতিসহ মোট ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযানের তদারকি করেন।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকুয়া হাবুন বেপারী মোড় এলাকায় একটি পরিত্যক্ত বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রগুলো কার খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com