1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ময়মনসিংহে খাদ্যের গুনমান যাচাইয়ে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ভাঙা ঘরেই বিধবা সুখিতনের একাকী জীবন, নেই স্বামী- স্বজন ১২টা মাদ্রাসার এতিমদের টাকা আত্মসাৎ করার অভিযোগ লোকমান হুজুরের বিরুদ্ধে কুলিয়ারচরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে খাদ্যের গুনমান যাচাইয়ে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন

reporter আরিফ রববানী
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ

‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্যকে ধারণ করে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক পরীক্ষার ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ বিভাগের জন্য চালু করা হয়েছে ‘ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার’।

সোমবার (০৩ আগস্ট) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই ভ্রাম্যমাণ পরীক্ষাগার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। এই পরীক্ষাগারের মাধ্যমে ময়মনসিংহ বিভাগের চার জেলায় খাদ্যের মান যাচাই কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের।

এ সময় বিভাগীয় কমিশনার বলেন, মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের মাধ্যমে এখন অভিযান চলাকালেই খাদ্য নমুনা পরীক্ষা করে ভেজাল ও অনিরাপদ খাদ্য দ্রুত শনাক্ত করা এবং তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আধুনিক পরীক্ষাগার সরঞ্জাম মাঠপর্যায়ে খাদ্য নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহবুব আরেফিন রাফি ও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com