1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ভোলায় পাচারের সময় বিপন্ন প্রজাতির ২৫০ কচ্ছপ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আজ ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের ২০ বছর, এখনো বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর বিক্ষোভ সমাবেশের স্মারকলিপি প্রদান আমি সারাজীবন ভার্জিন: মেঘনা আলম চাঁদপুরের বিভিন্ন থানায় একযোগে মাদকবিরোধী র‍্যালি ও সভা সরাইলে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি মেহেন্দিগঞ্জের আলীমাবাদে ঘুমন্ত মায়ের কান কেটে সোনা নিল চোরে মেহেন্দিগঞ্জ পৌর এলাকা থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার মৃত্যুফাঁদে হোগলাকান্দি বিদ্যালয় সড়ক: সাপের আতঙ্কে ভূতুড়ে পরিবেশ, শঙ্কায় এলাকাবাসী খুলনার পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই ওটি বন্ধ: চরম ঝুঁকিতে উপকূলের গর্ভবতী মায়েরা!

ভোলায় পাচারের সময় বিপন্ন প্রজাতির ২৫০ কচ্ছপ উদ্ধার

reporter সাব্বির আলম বাবু
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ

ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় পাচারের সময় বিপন্ন প্রজাতির ২৫০টি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার (২৪ আগস্ট) রাত ২ টায় চরফ্যাশন বাজারে অভিযান চালিয়ে চারটি বাঁশের ঝুড়িতে আটকে রাখা অবস্থায় কচ্ছপগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কচ্ছপগুলো নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে সুন্ধি কাছিম ও স্থানীয়ভাবে কড়ি কাইট্টা নামে পরিচিত প্রজাতির কচ্ছপ রয়েছে। উপকূলীয় বন বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন বাজারে অভিযান চালানো হয়। এ সময় চারটি বাঁশের ঝুড়িতে অবরুদ্ধ অবস্থায় কচ্ছপগুলো পাওয়া যায়।
পরে রাত ২ টার দিকে উদ্ধার করা কচ্ছপগুলো বন বিভাগের সদর উপজেলা ও চরফ্যাশন উপজেলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের পুকুরে অবমুক্ত করা হয়। তবে বন বিভাগের অভিযানের খবর আগে থেকেই টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়।
ভোলা উপকূলীয় বন বিভাগের সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা সুফল রায় জানান, কচ্ছপ পাচার বন্ধের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com