1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভোলাগঞ্জে পর্যটকবাহী সিএনজি-মহেন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আহত ৫, নিহত ১ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

ভোলাগঞ্জে পর্যটকবাহী সিএনজি-মহেন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আহত ৫, নিহত ১

reporter ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ, সিলেট
calendar প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫, ২:৩০ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পর্যটকসহ ছয়জন আহত হন, যাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ভোলাগঞ্জ সিলেট মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে শাহ্ আরফিন রোড ও হাইওয়ে রোডের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটগামী একটি সিএনজি চালিত অটোরিকশা (নম্বর: সিলেট থ-১২-৫৮৩৯) ও শাহ্ আরফিন টিলার দিক থেকে আসা একটি পাথরবোঝাই মহেন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় সিএনজিতে থাকা পর্যটক সম্রাট (৩০), তার স্ত্রী সুমাইয়া (২৮), সন্তান ছাওদা (১০) ও সিনান (৭), সম্রাটের শ্বশুর জিয়াউল হক (৭০) এবং সিএনজি চালক রমজান আহমেদ (২৮) গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হক (৭০)-কে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার পর কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত সিএনজি ও পাথরবোঝাই মহেন্দ্র ট্রাক্টরটি আটক করেছে। তবে ট্রাক্টরের চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com