1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ভাঙ্গুড়ায় ব্যবসায়ীর দোকানে হামলার অভিযোগ, নগদ টাকা ও মালামাল লুট - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ভাঙ্গুড়ায় ব্যবসায়ীর দোকানে হামলার অভিযোগ, নগদ টাকা ও মালামাল লুট

reporter মোঃ ওমর ফারুক, ভাঙ্গুড়া (পাবনা) 
calendar প্রকাশিত: ৫ মার্চ, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদিঘী বাজারে এক ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ময়দানদিঘী বাজারে ‘রানা ট্রেডার্স’ নামে হার্ডওয়্যার ব্যবসা পরিচালনা করেন মো. আব্দুল বারী (৪৮)। প্রায় এক বছর আগে স্থানীয় বাসিন্দা রুব্বান আলী তার কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন। পরে তিনি ২ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ৩ হাজার টাকা আর পরিশোধ করেননি বলে অভিযোগ করা হয়।

গত ৩ মার্চ ২০২৬ তারিখ বিকেলে অভিযুক্তের ছেলে মো. বাপ্পী বারীর দোকানে এলে পাওনা টাকার বিষয়টি তাকে জানানো হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রব্বান আলীসহ তার পরিবারের কয়েকজন সদস্য দোকানে এসে ব্যবসায়ীর ওপর চড়াও হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা তাকে মারধর করেন এবং তার ভাই মো. আব্দুল জালিলকে কাঠের বাটাম দিয়ে আঘাত করলে তার হাত কেটে যায়। এ সময় দোকানের ক্যাশে থাকা প্রায় ২ লাখ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে নেওয়া হয় এবং দোকানের আসবাবপত্র ভাঙচুর করা হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com