1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ব্র্যাকের উদ্যোগে ৪০ পরিবারের মাঝে ৮০০ মুরগির বাচ্চা বিতরণ এবং এবং প্রশিক্ষণ কর্মসূচি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে সর্বস্ব লুট, কেরোসিন ঢেলে আত্মহননের অভিযোগ উখিয়ায় মিয়ানমারে পাচারকালে সার ও টমটম জব্দ, ডিলারদের গুদামে কৃষি কর্মকর্তার অভিযান বৃষ্টি হলেই হাঁটুসমান পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের সড়ক সংস্কারের দাবি খুলনায় বাস- ট্যাংকলরীর ত্রিমুখী সংঘর্ষে আহত  নাকুগাঁও স্থলবন্দরের শ্রমিক কর্মবিরতি নিরসনে বৈঠক, সমাধানে এক মাস সময় গাজীপুর জেলার পুলিশের পুলিশ সুপার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বিরলে গৃহবধূর মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে প্রচারের অপচেষ্টা রামগড়ে ৪৫৬পরিবার পেলো ফ্যামিলি কার্ড বিরলে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু আগৈলঝাড়ায় ওয়ার্ল্ড কনসার্নের আর্থিক সহায়তা পেল ১৮৯ শিক্ষার্থী

ব্র্যাকের উদ্যোগে ৪০ পরিবারের মাঝে ৮০০ মুরগির বাচ্চা বিতরণ এবং এবং প্রশিক্ষণ কর্মসূচি

reporter  রবিউল ইসলাম, ঝিনাইগাতী (শেরপুর) 
calendar প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণে মুরগি পালনকে উৎসাহিত করতে মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।

বুধবার সকালে উপজেলার তিনানী ব্র্যাক কার্যালয় এবং দুপুরে ব্র্যাক ঝিনাইগাতী সদর শাখা কার্যালয়ে পৃথকভাবে অনুষ্ঠিত দুটি প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ৪০ জন সদস্যের মাঝে ৮০০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়। একই সঙ্গে উপকারভোগীদের মুরগি পালন, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং খামার পরিচালনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফয়জুর রাজ্জাক আকন্দ। কৃষি ও বীমা ইউনিটের সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদের সঞ্চালনায় দুটি অনুষ্ঠানে আলাদাভাবে সভাপতিত্ব করেন তিনানী এলাকা ব্যবস্থাপক খায়রুল আলম এবং ঝিনাইগাতী এলাকা ব্যবস্থাপক সাইদুজ্জামান মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র‍্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক, আব্দুল মালেক। ব্র্যাকের জেলা সমন্বয়কারীফারহানা মিল্কি, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। এ ধরনের সহায়তা তাদের পারিবারিক আয় বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপকারভোগীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com